
দৈনিক কালবেলার বরগুনা জেলা প্রতিনিধি আসাদ সবুজের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সাংবাদিক নেতারা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি এবং গ্রেপ্তারের নামে তাঁর ওপর চালানো অমানবিক জুলুমের সুষ্ঠু তদন্ত ও দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
শনিবার বিকেলে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বরগুনা জেলা পুলিশ সুপারের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ তাঁদের দাবিগুলো তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরত ই খুদা, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বরগুনা প্রেসক্লাব সভাপতি হাফিজুর রহমানসহ সাংবাদিক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পুলিশ সুপার কুদরত ই খুদা সাংবাদিক নেতাদের জানান, চাঁদাবাজির মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের নামে হেনস্তা ও অমানবিক আচরণের অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর পুলিশের বিরুদ্ধে অপেশাদারিত্বের প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া সাংবাদিক আসাদ সবুজের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি গুরুত্বের সঙ্গে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ সুপার।
বৈঠক শেষে সাংবাদিক নেতারা দেশে গণতন্ত্রের নামে গণমাধ্যম নিধনের অভিযোগ তোলেন। তাঁরা বলেন, বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানি চালানো হচ্ছে। গণমাধ্যম না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না উল্লেখ করে রাষ্ট্রকে এখনই উদ্যোগী হওয়ার আহ্বান জানান তাঁরা। আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানানো হয়েছে।
এদিকে, সাংবাদিক আসাদ সবুজের মামলাটি বিএমএসএফের পক্ষ থেকে পরিচালনা করবেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের। আগামীকাল রোববার বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
চাঁদাবাজির মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেফতারের নামে হেনস্তা, অমানবিক আচরণের অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিক নেতৃবৃন্দকে অবহিত করেন জেলা পুলিশ সুপার। এমনকি আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে । প্রতিবেদন পাওয়ার পর পুলিশ
আপনার মতামত লিখুন :