
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স দল ঘরের মাঠে মালয়েশিয়া ক্রিকেট দলের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে। এই সফরে মালয়েশিয়া দল আজ বুধবার বাংলাদেশে পৌঁছাচ্ছে। দুই দলের মধ্যে দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, আগামী ৮ ও ১০ আগস্ট ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১২, ১৪ ও ১৬ আগস্ট তিনটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের সবকটি ম্যাচ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি। দলে অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান ও শামীম হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আলম, আবু হায়দার রনি এবং জাতীয় দলের নতুন পেসার আব্দুল গাফফার সাকলায়েনকেও এই দলে রাখা হয়েছে।
বিসিবি হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি দলের পূর্ণাঙ্গ তালিকা: জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহরাব হাসান, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলায়েন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বী ও ইকবাল হোসেন।
আপনার মতামত লিখুন :