
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, বগুড়া মহানগরীর দ্বিতীয় বাইপাসের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা অন্য কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কিনা, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :