
রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে মাদ্রাসা মাঠের সামনে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর থেকেই আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা তিনটার দিকেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সেই সময় ছাত্রদল মাদ্রাসার বাইরে এবং শিবিরের নেতাকর্মীরা মাদ্রাসার ভেতরে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে বিকেল সোয়া ৫টার দিকে পুনরায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আপনার মতামত লিখুন :