Facebook Twitter Instagram YouTube

ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার, আটক ১


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ /
ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার, আটক ১

রাজধানীর ডেমরার নিঝুমবাগের একটি বাড়িতে বোমাসদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পাওয়ার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান।

ওসি মোহাম্মদ তাইফুর রহমান জানান, বিকেল ৫টার দিকে তারা এই ঘটনার খবর পান। এরপরই বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়। বর্তমানে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন। ওসি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে আপাতত এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে।

ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, সারুলিয়ায় একটি বাড়ির সামনে কালো টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে স্থানীয় মানুষজনও ভিড় করে রয়েছে। রাত সাড়ে ৮টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তাদের দল সেখানে গেছে এবং পরিস্থিতি অনুযায়ী তারা কাজ করছেন। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh