Facebook Twitter Instagram YouTube

বায়ুদূষণের তালিকায় ঢাকা সপ্তম, শীর্ষে উগান্ডার কাম্পালা


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ /
বায়ুদূষণের তালিকায় ঢাকা সপ্তম, শীর্ষে উগান্ডার কাম্পালা

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বর্তমানে বায়ুদূষণের কবলে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম। এ সময় ঢাকার বায়ুমান সূচকের স্কোর ছিল ১২৮, যা বায়ুমান মানদণ্ড অনুযায়ী ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা শহর, যার স্কোর ২৬৬। এর মাধ্যমে শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে নির্দেশিত হয়েছে। একই সময়ে ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। তালিকায় তৃতীয় স্থানে থাকা বাহরাইনের মানামা শহরের স্কোর ১৬৫। এছাড়া ভিয়েতনামের হ্যানয় ১৫১ স্কোর নিয়ে চতুর্থ, পাকিস্তানের লাহোর ১৩৪ স্কোর নিয়ে পঞ্চম এবং ইজিপ্টের কায়রো ১৩২ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মানকে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy