Facebook Twitter Instagram YouTube

গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, দাবি দ্বিতীয় স্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ /
গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, দাবি দ্বিতীয় স্ত্রীর

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ায় জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর বিভিন্ন অংশে এমপি গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একই কক্ষে অবস্থান করতে দেখা যায়। ভিডিওর একটি অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায় এবং অন্য একটি অংশে ওই নারীর সঙ্গে তাকে অন্তরঙ্গ পরিবেশে বসে থাকতে দেখা যায়।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য এমপি গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন যে, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে সম্পন্ন হয়েছে।

ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মাওলানা আজিজুর রহমান। বিয়ের তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট তারিখ জানা না থাকলেও তাদের তথ্য অনুযায়ী বিয়েটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin