Facebook Twitter Instagram YouTube

১৮ দিনেও নিখোঁজ স্টিল ব্যবসায়ী জাবেদ, দিশেহারা পরিবার


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ /
১৮ দিনেও নিখোঁজ স্টিল ব্যবসায়ী জাবেদ, দিশেহারা পরিবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকা থেকে জাবেদ মিয়া (৩৬) নামে এক স্টিল ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ৪ জুলাই শনিবার, বেলা আনুমানিক ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ ১৮ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জাবেদ মিয়ার স্থায়ী ঠিকানা ঢাকার নাজিরা বাজার এলাকায় এবং তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়িতে কুদ্দুস ফকিরের বাড়িতে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। তার পিতার নাম আব্দুর রশিদ এবং মাতার নাম হালিমা বেগম। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার ও পুলিশের তথ্য অনুযায়ী, জাবেদ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় শনাক্ত করা হয়েছিল। এরপর থেকে তার কোনো অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরিবার গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

যদি কোনো ব্যক্তি জাবেদ মিয়ার সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে ০১৬২৪-৭৯২০৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। জাবেদ মিয়াকে দ্রুত খুঁজে পেতে সকলের আন্তরিক সহযোগিতা ও সচেতনতা কামনা করেছে তার পরিবার।

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৬: ৫৬আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৬: ৫৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh