Facebook Twitter Instagram YouTube

সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি, সারা দেশে ভারী বর্ষণের আভাস


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ / ০
সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি, সারা দেশে ভারী বর্ষণের আভাস

ভোর থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মাঝারি ধরনের এই বৃষ্টির কারণে কর্মব্যস্ত সকালে যাতায়াতকারীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। বৃষ্টির প্রভাবে বিভিন্ন সড়কে যানবাহনের গতিও অন্যান্য দিনের চেয়ে ধীর দেখা গেছে। কেবল ঢাকাতেই নয়, মঙ্গলবার (৪ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষটি বর্তমানে ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে, যার প্রভাবে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh