
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (২৭ জুলাই) পরিচালিত এই অভিযানে মোট দুই হাজার ৮০টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে রাজধানীর বিভিন্ন জোনে বিপুল সংখ্যক মামলা হয়েছে। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১৫৪টি, লালবাগ বিভাগে ২২০টি, মতিঝিল বিভাগে ৩১৩টি এবং ওয়ারী বিভাগে ২৯৪টি মামলা হয়েছে। এছাড়াও ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৭টি, মিরপুর বিভাগে ৩৫১টি, উত্তরা বিভাগে ২৭৪টি এবং গুলশান বিভাগে ১৮৭টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিস্তারিত তথ্যে দেখা যায়, বিভিন্ন জোনে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেল; লালবাগ বিভাগে ২৮টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেল; মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেল; ওয়ারী বিভাগে ৪৩টি বাস, ৪১টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, তেজগাঁও বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেল; মিরপুর বিভাগে ১৮টি বাস, ২০টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৯৮টি মোটরসাইকেল; উত্তরা বিভাগে ৭১টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেল এবং গুলশান বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই অভিযানে মোট ৫৩৪টি গাড়ি ডাম্পিং এবং ২১১টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :