Facebook Twitter Instagram YouTube

পটুয়াখালীর দুমকিতে মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ণ /
পটুয়াখালীর দুমকিতে মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের ভেতর থেকে মো. সায়েম (২০) নামের এক তরুণ মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিনের নিজস্ব কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার এশার নামাজের সময় হলে মো. ইউসুফ হাওলাদার নামের এক মুসল্লি মসজিদে আসেন। তিনি সায়েমের খোঁজে প্রথমে তার কক্ষে যান এবং সেখানে তাকে রহস্যজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকার ও ডাকে পরবর্তীতে অন্যান্য মুসল্লি এবং স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েমের ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে একটি চিকন প্লাস্টিকের রশি ঝুলছিল। এছাড়া নিহতের গলায় ফাঁসের স্পষ্ট দাগ দেখতে পাওয়া গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin