Facebook Twitter Instagram YouTube

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ: ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ /
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ: ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থানের মুখে নর্ডিক অঞ্চলের ছোট দেশ আইসল্যান্ড এখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরও কাছাকাছি যাওয়ার কথা ভাবছে। ইইউর সঙ্গে নতুন করে জোটে যোগ দেওয়ার আলোচনা শুরু করা হবে কি না, তা নির্ধারণে আজ শনিবার দেশটিতে একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রায় চার লাখ জনসংখ্যার এই দেশটিতে ভোটের ফলাফল কী হবে, তা নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এর আগে ২০০৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ধাক্কায় আইসল্যান্ডের বহু ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবার যখন বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন দেশটি ইইউতে যোগদানের জন্য প্রথম আবেদন জানায়। তবে কয়েক বছর ধরে আলোচনা চলার পর দেশটিতে একটি মধ্য-ডানপন্থি সরকার ক্ষমতায় আসে। ইইউর অংশ হলে নিজেদের জলসীমায় মাছ ধরার অধিকার এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হতে পারে—এমন আশঙ্কায় সেই সরকার আলোচনা প্রক্রিয়াটি স্থগিত করে দেয়।

এক দশকেরও বেশি সময় পর সেই পুরোনো বিতর্ক এখন নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আবার সামনে এসেছে। বর্তমান মধ্য-বাম জোট সরকার ২০২৭ সালের মধ্যে ইইউর সঙ্গে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে এই গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল। একই সঙ্গে ন্যাটোর পাশাপাশি অন্যান্য নর্ডিক দেশ ও ইইউর সঙ্গে আরও নিবিড় সহযোগিতার নীতি বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে বর্তমান সরকার। তবে এবারের বিতর্কের পটভূমি আগের চেয়ে অনেকটাই বদলে গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh