Facebook Twitter Instagram YouTube

বিমানের সাবেক এমডির বাসায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ / ০
বিমানের সাবেক এমডির বাসায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমানের বাসায় কাজ করা ১১ বছর বয়সী এক শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। আদালতে পুলিশের দাখিল করা অভিযোগপত্রে নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরা হয়েছে। গত ৩১ আগস্ট উত্তরা-পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোবেল মিয়া ঢাকার আদালতে এই অভিযোগপত্র জমা দেন। এতে সাফিকুর রহমান, তাঁর স্ত্রী বীথি আক্তার এবং বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেছেন এবং মামলাটি বিচারের জন্য ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল রানার কাছে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই রোবেল মিয়া জানিয়েছেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযোগপত্রে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। মামলার দুই আসামি আদালতে জবানবন্দিতে নির্যাতনের বর্ণনা স্বীকার করেছেন। শিশুটির ভাষ্যমতে, তাকে বাথরুমে আটকে রাখা হতো, গলায় গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো, পুতা (নোড়া) দিয়ে দাঁত ভেঙে দেওয়া হতো এবং চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হতো। শিশুটি আরও জানিয়েছে যে, তার বাবা যখন তাকে দেখতে আসতেন, তখন নির্যাতনের চিহ্ন আড়াল করার জন্য তাকে বড় পোশাক পরানো হতো। বাঁচার জন্য সে শৌচাগারের পানি ও টুথপেস্ট খেয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

গত বছরের জুন মাসে হোটেলকর্মী বাবা তার মেয়েকে সাফিকুর রহমানের বাসায় কাজে দিয়েছিলেন, যেখানে তাকে ছোট শিশুদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। গত বছরের ২ নভেম্বরের পর থেকে তাকে পরিবারের সঙ্গে আর দেখা করতে দেওয়া হয়নি। চলতি বছরের ৩১ জানুয়ারি সাফিকুরের স্ত্রী বীথি আক্তার ফোন করে শিশুটির অসুস্থতার কথা জানিয়ে তাকে নিয়ে যেতে বলেন। বাবা তাকে আনতে গিয়ে শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পান এবং গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন ১ ফেব্রুয়ারি তিনি মামলা দায়ের করেন।

অভিযোগপত্রে সাবেক এমডি সাফিকুর রহমানের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, তাঁর স্ত্রী দিনের পর দিন শিশুটির ওপর নির্যাতন চালাতেন এবং তিনি তা দেখেও না দেখার ভান করতেন। তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, স্ত্রীর অন্যায় ও অপরাধের দায় সাফিকুর রহমান এড়াতে পারেন না। তবে সাফিকুর রহমানের আইনজীবী আরিফুর রহমান দাবি করেছেন, শিশুটি আদালতে জবানবন্দিতে এমডিকে দেখেনি বলে জানিয়েছে এবং তিনি তাকে মারধর করেননি। তিনি জানান, তারা ট্রায়াল ফেস করবেন।

এদিকে, বীথি আক্তার ও গৃহকর্মী সুফিয়া বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বীথি আক্তার তিন-চার দিন মারধরের কথা স্বীকার করলেও ভয়াবহ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। সুফিয়া বেগম জানান, শিশুটি তার বিরুদ্ধে সাবান ও তেল চুরির মিথ্যা অভিযোগ করায় তিনি তাকে দুই দিন মারধর করেছিলেন। সুফিয়া আরও বলেন, বীথি আক্তার নিজেই রান্নাঘর থেকে গরম খুন্তি এনে শিশুটির বাঁ পায়ের ঊরুতে ছ্যাঁকা দিয়েছিলেন। বর্তমানে সাফিকুরের স্ত্রী বীথি আক্তার ও সুফিয়া বেগম কারাগারে রয়েছেন, আর সাফিকুর রহমান ও রুপালী খাতুন জামিনে মুক্ত আছেন। শিশুটির বাবা গোলাম মোস্তফা জানিয়েছেন, তার মেয়ের শরীরে এখনো ক্ষতচিহ্ন রয়েছে এবং সে চোখে কম দেখছে। তিনি আসামিদের সর্বোচ্চ বিচার দাবি করেছেন।

পরদিন ১ ফেব্রুয়ারি শিশুটির বাবা তাঁর সন্তানকে নির্যাতনের অভিযোগে মামলা করেন।মামলায় সাফিকুর রহমান, তাঁর স্ত্রী বীথি আক্তার এবং বাসার অন্য দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের বিরুদ্ধে মামলা করেন।মামলার এজাহার ও শিশুটির স্বজন সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসার ছোট শিশুদের দেখাশোনা

সাফিকুরের স্ত্রী বীথি আক্তার এবং আরেক গৃহকর্মী সুফিয়া বেগম কারাগারে রয়েছেন।নির্যাতনের শিকার শিশুটি গত ৮ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে জবানবন্দি দেয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo