Facebook Twitter Instagram YouTube

পর্যটনে জিডিপির অবদান ৬ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ / ০
পর্যটনে জিডিপির অবদান ৬ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার

দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩ শতাংশ থেকে ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এ কথা জানান। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার ও বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মন্ত্রী জানান, পর্যটনের বিকাশে জাতীয় পর্যটন কাউন্সিল (এনটিসি) গঠন করা হয়েছে। সরকারের ১৮০ দিনের পরিকল্পনার আওতায় পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করা, নদী ও জলভিত্তিক পর্যটনের প্রসার এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কক্সবাজারকে একটি আঞ্চলিক পর্যটন হাবে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে সেখানকার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন দেশ থেকে কক্সবাজারে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটে পিপিপি, জয়েন্ট ভেঞ্চার বা লিজিংয়ের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার জানান, এবারই প্রথম ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। তিনি আরও জানান, ভিসা নীতি পরিবর্তনের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং ট্রাভেল এজেন্সি নিবন্ধন আইন ও বিধিমালা হালনাগাদের কাজ চলছে। এছাড়া জাতীয় পর্যটন নীতি-২০২৬ প্রণয়ন এবং কমিউনিটি বেজড ও ওয়াটার ট্যুরিজমের গাইডলাইন তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে বাংলাদেশ পর্যটন পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন, বর্ষসেরা পাঁচ তারকা হোটেল হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, চার তারকা হিসেবে হোটেল আগ্রাবাদ এবং তিন তারকা হিসেবে হানসা-এ প্রিময়াম রেসিডেন্স পুরস্কার পেয়েছে। এছাড়া ইনবাউন্ড ট্যুর অপারেটর হিসেবে দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড, ডোমেস্টিক ট্যুর অপারেটর হিসেবে শেয়ারট্রিপ লিমিটেড, বিনোদন পার্ক হিসেবে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স এবং তরুণ পর্যটন উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারের মেহেদী হাসানকে পুরস্কৃত করা হয়েছে।

অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস, ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন), পর্যটন প্রযুক্তি উদ্যোগ বিডি টিকেটস, নারী উদ্যোক্তা নুরানী শারমিন আফরোজ, ট্যুরিস্ট ভেসেল এমভি মালঙ্গী, ট্যুর গাইড মো. সারোয়ার জাহান, মাইস উদ্যোগ সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং পর্যটন সাংবাদিকতায় মো. নাঈম উল ইসলাম। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতসহ এসব সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের পর্যটন খাতের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।’পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটে পিপিপি, জয়েন্ট ভেঞ্চার কিংবা লিজিংয়ের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের সুযোগ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy