
মেট্রোরেলের নিচে সতর্কীকরণমূলক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেল এলাকায় দায়িত্বরত সতর্কীকরণ টিমের কার্যক্রম সম্পর্কেও আদালত স্পষ্ট তথ্য চেয়েছেন।
রোববার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা প্রদান করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।
আদালত আগামী ১৮ই নভেম্বরের মধ্যে এই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :