Facebook Twitter Instagram YouTube

পদত্যাগের ঘোষণা ইশরাকের, রাতে করেছিলেন গুজব বলে দাবি


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ / ০
পদত্যাগের ঘোষণা ইশরাকের, রাতে করেছিলেন গুজব বলে দাবি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজ সোমবার দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন। আজ সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন। এর আগে সকাল ৯টা ৮ মিনিটে হোয়াটসঅ্যাপের মিডিয়া গ্রুপে দেওয়া এক অডিও বার্তায় তিনি জানান, দুপুর দুইটায় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া চূড়ান্ত ঘোষণাটি তিনি জানাবেন।

ঘটনার প্রেক্ষাপট শুরু হয় গত শনিবার, যখন রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও অস্বস্তির সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে ডেকে পাঠান এবং তাঁকে পদত্যাগের নির্দেশ দেন।

গতকাল রোববার রাত ১০টার দিকে প্রথম আলো অনলাইনে ‘মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই ইশরাক হোসেন একের পর এক ফেসবুক পোস্ট ও হোয়াটসঅ্যাপে অডিও বার্তা দিয়ে সংবাদটিকে ‘গুজব’ ও ‘উড়োখবর’ বলে দাবি করতে থাকেন। রাত ১০টা ২২ মিনিটে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন, ‘পদত্যাগের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ এর চার মিনিট পর অডিও বার্তায় তিনি বলেন, ‘দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই পুরো বিষয়টিকে গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই।’

একই সময় ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা হোয়াটসঅ্যাপ গ্রুপে সংবাদটির প্রতিবাদ জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেন এবং প্রথম আলোর খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক পেজে আরও একটি বার্তায় দাবি করা হয় যে, সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। রাত ১০টা ৪০ মিনিটে আবারও অডিও বার্তায় তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বলে জানান।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) পদত্যাগের খবরটি স্ক্রল আকারে প্রচার করা হয়। এ নিয়ে ইশরাকের প্রেস কর্মকর্তা বিটিভির সমালোচনা করে বলেন, কোনো চূড়ান্ত ঘোষণা ছাড়াই এ ধরনের খবর প্রচার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। পরে অবশ্য বিটিভি আগের স্ক্রল বন্ধ করে ইশরাকের অস্বীকার করার খবর প্রচার করতে থাকে।

এর ২২ মিনিট পর রাত ১০টা ২২ মিনিটে নিজের হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে ইশরাক লেখেন, ‘পদত্যাগের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’এর চার মিনিট পর রাত ১০টা ২৬ মিনিটে একই গ্রুপে অডিও বার্তা দেন তিনি।

এরকম কোনো সিদ্ধান্ত যদি দল থেকে আমরা নেই, তাহলে সেটি অবশ্যই উড়োখবরের মাধ্যমে আসবে না।’এর দুই মিনিট পর, রাত ১০টা ২৮ মিনিটে, ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা হোয়াটসঅ্যাপ গ্রুপে সংবাদটির প্রতিবাদ জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo