Facebook Twitter Instagram YouTube

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ /
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

পাবনা জেলা বিএনপি ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। গত ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য সর্বসাধারণ ও গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয়েছে।

অনুমোদিত নতুন কমিটিতে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জিয়াউল ইসলাম সন্টু সরদার এবং সদস্য সচিব হিসেবে শরিফুল ইসলাম তুহিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মাহবুবুর রহমান পলাশ এবং সদস্য সচিব হিসেবে ইমরুল কায়েস সুমনকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যেই এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ জানান, জেলা বিএনপির পক্ষ থেকে এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে।

দীর্ঘদিন পর ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh