Facebook Twitter Instagram YouTube

জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ / ০
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়

ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল ইসলাম তরফদারের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হয়েছেন সহ-সভাপতি (জালালাবাদ) মো. এহছানে এলাহী, সহ-সভাপতি (সিলেট) তোফায়েল খান, সহ-সভাপতি (মৌলভীবাজার) আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (সুনামগঞ্জ) আকবর হোসেন মঞ্জু, সহ-সভাপতি (হবিগঞ্জ) আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি (মহিলা) ডা. সামিয়া মুবিন, কোষাধ্যক্ষ রিপন কবির লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও এডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক ব্যারিস্টার সৈয়দা সীমা করীম, শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক নেছার আলী, ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক মিজানুর রহমান এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক ডা. আবুল কালাম চৌধুরী।

এছাড়া প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিল মুক্তাদির নির্বাচিত হয়েছেন। সদস্য পদে বিজয়ীরা হলেন: আল আজাদ (সিলেট), ইস্তেজার চৌধুরী (সিলেট), ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ (মৌলভীবাজার), হাবিবুর রহমান বাবলা (মৌলভীবাজার), আফছার চৌধুরী (হবিগঞ্জ), আব্দুল মজিদ (হবিগঞ্জ), মলিক আহসান সামি (সুনামগঞ্জ), মোকাম্মেল চৌধুরী মেনন (সুনামগঞ্জ) এবং জালালাবাদ অঞ্চলের সদস্য হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, বিচারপতি ড. আবু তারিক, তাহমিনা আহাদ রোজি, লে. কর্নেল একেএম নাজিমুল ইসলাম, সোনাহর আলী (শরীফ), আব্দুল মুকিত ও সিরাজুল ইসলাম শামীম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin