Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ /
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম। বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই থেকে দায়িত্ব পালন করছেন এবং তিনি আগামী ২৩ জুলাই পর্যন্ত এই পদে বহাল থাকবেন।

মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। নিজের ব্যাচের (৮৭এ) জ্যেষ্ঠতা ও মেধা তালিকায় তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন। বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী মিসবাহ উল আজীম এসএসসি ও এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। শিক্ষাগত অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি সম্পন্ন করেন। পাশাপাশি ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তার তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তি মিশনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh