Facebook Twitter Instagram YouTube

শত্রুদের ওপর যেকোনো মুহূর্তে হামলার প্রস্তুতি রয়েছে: নেতানিয়াহু


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ / ০
শত্রুদের ওপর যেকোনো মুহূর্তে হামলার প্রস্তুতি রয়েছে: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে শত্রুদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে সামরিক হামলা চালানোর জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলি বিমানবাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এই কড়া বার্তা দেন।

ঘাঁটি পরিদর্শনের সময় নেতানিয়াহু বাহিনীর কমান্ডারের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, আলোচনার মাধ্যমে ইসরায়েলি বিমানবাহিনীর প্রস্তুতি, দৃঢ়তা এবং শত্রুদের ওপর আঘাত হানার সক্ষমতা সম্পর্কে তিনি আশ্বস্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের শত্রুদের বলছি, আমাদের পরীক্ষা করবেন না। এখন পর্যন্ত আপনারা যে আঘাত পেয়েছেন, তার চেয়েও কঠোর আঘাতের মুখে পড়বেন।’

নেতানিয়াহু তার বক্তব্যে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও, বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারি মূলত ইরানকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র আট দিন আগে সামরিক ঘাঁটি থেকে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য রাজনৈতিক ও নিরাপত্তা—উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে গত বুধবার ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, আসন্ন নির্বাচনের ঠিক আগমুহূর্তে ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানো ইসরায়েলের জন্য সুবিধাজনক নয়। একই সঙ্গে ইসরায়েলের চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর অনুরোধ জানিয়েছিলেন। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ওই প্রতিবেদনটি অস্বীকার করেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে তিনি সতর্ক অবস্থানে রয়েছেন, তবে পরিস্থিতি অনুযায়ী তার সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে।

— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) October 19, 2026 প্রসঙ্গত, ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের মাত্র আট দিন আগে বিমানঘাঁটি থেকে নেতানিয়াহুর এই বক্তব্য রাজনৈতিক ও নিরাপত্তা—উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ।

যদিও গত বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দখলদার প্রধানমন্ত্রী বলেছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানো ইসরায়েলের জন্য ‘সুবিধাজনক নয়’।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh