Facebook Twitter Instagram YouTube

দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ / ০
দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে দৃঢ় কণ্ঠে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এদেশের মাটিতে কোনো আগ্রাসী শক্তির স্থান হবে না এবং দেশের মানুষকে বিদেশি শাসনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তিনি আরও বলেন, দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র বাংলাদেশের জনগণের। অতীতে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হলেও ভবিষ্যতে তেমন কোনো প্রচেষ্টা সফল হবে না।

তারেক রহমান ও দলের হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন ভূমিমন্ত্রী। তিনি ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারকারীদের সমালোচনা করে প্রকৃত আলেম-ওলামাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপির অঙ্গসংগঠন ওলামা দল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঈমানী শক্তিতে সুসংগঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন, সার্বভৌম ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এছাড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বক্তব্য রাখেন। পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মো. নুরুল আলমসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh