Facebook Twitter Instagram YouTube

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ /
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর, শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীন, যাকে ঢাকার এসবিতে বদলি করা হয়েছে। এছাড়া পাবনা বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের মধ্যে নওগাঁ সাপাহার সার্কেলের শ্যামলী রানী বর্মনকে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের মো. রাফিউর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায়, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন বলে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh