
মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কুমামতো প্রিফেকচার।
ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। সম্ভাব্য ১ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় উপকূলের লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জাপান সরকার কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।
এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী সময়ে পরাঘাত বা আফটারশক হতে পারে বলে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :