
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে নিয়োগের শর্ত ও বেতন কাঠামো সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ অনুযায়ী ৩য় গ্রেডের সর্বশেষ ধাপের বেতন স্কেলে অর্থাৎ ৭৪ হাজার ৪০০ টাকা বেতনে তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগের মেয়াদকাল সম্পর্কে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
আপনার মতামত লিখুন :