Facebook Twitter Instagram YouTube

সাতক্ষীরায় ছাত্রদল নেতার সমর্থকদের হামলায় আহত রকিবের মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ /
সাতক্ষীরায় ছাত্রদল নেতার সমর্থকদের হামলায় আহত রকিবের মৃত্যু

সাতক্ষীরায় নারী ঘটিত একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হামলায় আহত আব্দুর রকিব ঝনু মারা গেছেন। শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলার ঘটনায় আহত হওয়ার পর ৯ দিন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন।

নিহতের বাবা আব্দুর রশিদ জানান, গত ৮ আগস্ট রাত ৯টার দিকে স্থানীয় শ্রীরডাঙার মোড়ে আব্দুল মাজেদের চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, স্থানীয় রুহুল আমিনের ছেলে ইমন ও ঘোনা ইউনিয়নের শাহীনুর রহমান ওরফে লাল্টুর ছেলের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল আলম বাপ্পি, ছাত্রদল নেতা জাহিদ ও তাদের সমর্থকরা এই হামলা চালায়। এ সময় হামলাকারীদের লোহার রডের আঘাতে আব্দুর রকিব ঝনুর মাথা মারাত্মক জখম হয়।

ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ৯ আগস্ট সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করা হয়। এই ঘটনায় আশরাফুল আলম ডাবলু বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। মামলায় জাহিদ হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর রহমান জানিয়েছেন, ভিকটিমের মৃত্যু সংক্রান্ত কাগজপত্র পাওয়ার পর আদালতে হত্যাচেষ্টা মামলাটিকে ৩০২ ধারায় রূপান্তরের আবেদন করা হবে। প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে কি না তা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল আলম বাপ্পি পাল্টা অভিযোগ করেছেন। তার ভাষ্যমতে, ইমন ও বিএনপির নামে কটূক্তি করার জেরে লাল্টু মেম্বার ও তার লোকজন তাদের ওপর হামলা চালালে ৬-৭ জন আহত হন। এই ঘটনায় বাপ্পি বাদী হয়ে ইউপি সদস্য শাহীনুর রহমান লাল্টু, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান মুসাসহ ১৪ জনের নাম উল্লেখ করে থানায় পৃথক মামলা করেছেন। স্থানীয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার অপসারণ দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে।

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৯: ২৭আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৯: ২৮

নিহত আব্দুর রকিব ঝনুর বাবা আব্দুর রশিদ জানান, স্থানীয় রুহুল আমিনের ছেলে ইমন ও ঘোনা ইউনিয়নের শাহীনুর রহমান ওরফে লাল্টুর ছেলে নাজমুলের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে গত ৮ আগস্ট রাত ৯টায় শ্রীরডাঙার মোড়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল আলম বাপ্পি, ছাত্রদল নেতা জাহিদ ও তার সমর্থকরা ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জহিরুল ইসলামের ভা

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh