
বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের মাধ্যমে একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এই ঐতিহাসিক মুহূর্তে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে মেসির করা একটি পোস্টের নিচে মন্তব্য করে পর্তুগিজ মহাতারকা আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ পথচলা এবং তার অর্জনের প্রশংসা করেছেন।
রোনালদো তার মন্তব্যে লিখেছেন, 'লিও, এত বছর ধরে তোমার দেশের হয়ে লড়াই করে গেছো এবং এমন একটি গল্প লিখেছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার সবকিছুর জন্য তোমার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। একটি আলিঙ্গন।'
আপনার মতামত লিখুন :