Facebook Twitter Instagram YouTube

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন গ্রেফতার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২:১২ অপরাহ্ণ / ০
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন গ্রেফতার

রাজধানীর মিরপুরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার রয়েছেন। এছাড়া ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্নাকেও আটক করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের মালিকানাধীন জমিতে সালমান মুক্তাদির ফ্লোর ভাড়া নিয়ে স্টুডিওটি তৈরি করেছিলেন। স্টুডিওর জমির মালিকের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট তৈরি করে অন্যদের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। চলাচলে বিঘ্ন ঘটায় স্থানীয় প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে এই হামলা চালায়।

ঘটনার বিস্তারিত সম্পর্কে পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শতাধিক লোক প্রবেশ করে স্টুডিওটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার সময় স্টুডিওর দায়িত্বে থাকা দুই কর্মী প্রাণ বাঁচাতে টয়লেটে আত্মগোপন করেছিলেন। ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন আরও বলেন, তারা মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছেন এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh