Facebook Twitter Instagram YouTube

দুই দিনের সফরে ঢাকায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ / ০
দুই দিনের সফরে ঢাকায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি দুই দিনের একটি সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দুই দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin