Facebook Twitter Instagram YouTube

ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করল সৌদি আরব


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ণ /
ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করল সৌদি আরব

সৌদি আরবের পর্যটন খাতকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দেশটির কর্তৃপক্ষ ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন নির্ধারণ করেছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসা নিয়ে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। প্রতিটি সফরে তারা সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করার সুযোগ পাবেন।

ভিসা ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। সৌদি আরবে প্রতিবার প্রবেশের আগে দর্শনার্থীদের দেশটির সরকারি অনলাইন প্ল্যাটফরম ‘নুসুক’ থেকে একটি প্যাকেজ কিনতে হবে। এই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের বেশি হতে পারবে না। এছাড়া দেশটিতে পৌঁছানোর আগেই নুসুক প্ল্যাটফরমের মাধ্যমেই ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমের সময় এই ভিসা কার্যকর থাকবে না। নিয়ম অনুযায়ী, প্রতি বছর আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin