Facebook Twitter Instagram YouTube

সিরাজগঞ্জে উদ্ধার হওয়া ৫৩টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ /
সিরাজগঞ্জে উদ্ধার হওয়া ৫৩টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

সিরাজগঞ্জ জেলা পুলিশ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে। গত শনিবার (২২ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উদ্ধার হওয়া এই ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো হাতে পেয়ে মালিকেরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক দিক-নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। জেলা পুলিশের সাইবার ইউনিট ও বিভিন্ন থানা পুলিশের সমন্বিত সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh