
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেঘনাঘাট সাব-জোনাল অফিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা ঝাউচর ও কান্দারগাঁও এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে এর আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। আবার কাজের প্রয়োজনে এই সময়সীমা কিছুটা কম-বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সবাইকে বিষয়টি অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :