Facebook Twitter Instagram YouTube

আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়তে পুষ্টি সচেতনতার ওপর গুরুত্ব


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ /
আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়তে পুষ্টি সচেতনতার ওপর গুরুত্ব

দেশের উদীয়মান কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত অনুশীলনের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস ও সঠিক পুষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, একজন ক্রীড়াবিদের সাফল্য শুধুমাত্র মাঠের অনুশীলনের ওপর নির্ভর করে না; সুস্বাস্থ্য, সঠিক পুষ্টি এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে এই বিশেষ পুষ্টি সচেতনতা বিষয়ক সেমিনারটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন। সেমিনারটির সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান। এছাড়া পাবলিক অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট, পুষ্টিবিদ ও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ইসরাত জাহান সেমিনারটি পরিচালনা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor