Facebook Twitter Instagram YouTube

হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না তারেক রহমান


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ /
হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না তারেক রহমান

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠানো পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ তৈরি হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এই তথ্য জানান।

মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় সফর ঘিরে কাঙ্ক্ষিত পরিবেশ নষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এ বিষয়ে ভারতের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে। সরকার এ ক্ষেত্রে 'বাংলাদেশ প্রথম' নীতি অব্যাহত রাখার কথাও জানিয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ কথা জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din