Facebook Twitter Instagram YouTube

চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ /
চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

চাঁদপুর জেলার বিসিএস ক্যাডারে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন 'চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরাম'-এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজধানীর বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের কর্মকর্তাদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং ফোরামের জন্য একটি স্থায়ী রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে সভায় দুটি আলাদা কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি হলো আহ্বায়ক কমিটি এবং অন্যটি গঠনতন্ত্র উপ-কমিটি।

ডা. মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এই কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. আমিনুল হক, সরকার আবুল কালাম আজাদ ও মো. ভিখারুদ্দৌলা চৌধুরী। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. জাকির হোসেন কামাল, মো. জাকির হোসেন জামাল ও এ.কে.এম রফিকূল ইসলাম।

অন্যদিকে, ড. মো. আবদুল হককে আহ্বায়ক করে ৮ সদস্যের গঠনতন্ত্র উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন মো. সহিদ উল্লা মিয়া, মো. ফারুক হোসেন, মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, ড. মো. শাহ আলম, মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, মো. মইনুল ইসলাম মজুমদার এবং তানিয়া তাকাসসুম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin