Facebook Twitter Instagram YouTube

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, দ্রুত উপনির্বাচনের আশ্বাস ইসির


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ / ০
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, দ্রুত উপনির্বাচনের আশ্বাস ইসির

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। এই আসনে দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শনিবার (২২ আগস্ট) তিনি এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনার জানান, সাংবিধানিক নিয়ম অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখন আইনবিধি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখন আমরা আইনবিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব। তবে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।’

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট প্রদান করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান।

উল্লেখ্য যে, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এরপর ৬ আগস্ট নির্বাচন কমিশন শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে। সবশেষে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin