
গাজীপুরের টঙ্গীতে ঘরের ভেতর রান্না করার সময় অসাবধানতাবশত কাপড়ে আগুন লেগে দগ্ধ হওয়া গৃহবধূ মোসাম্মৎ শিলা খাতুন (৩০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত ভোর ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত শিলা খাতুন টঙ্গীর এরশাদনগরের ৫ নম্বর ব্লকের বাসিন্দা আব্দুস সাত্তার মন্ডল ও সুফিয়া বেগম দম্পত্তির সন্তান। তাঁর স্বামী মো. সোহেল পেশায় একজন ব্যবসায়ী। তাঁদের সংসারে আট বছর বয়সী মেয়ে সায়মা এবং চার বছর বয়সী ছেলে সাবিল রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর দুপুর ১২টার দিকে নিজের ঘরে রান্না করছিলেন শিলা। ওই সময় হঠাৎ করে রান্নার চুলা থেকে তাঁর পরনের কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন তাঁর শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভান এবং তাঁকে উদ্ধার করেন। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বুধবার শেষ রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
শিলার মৃত্যুর ঘটনাকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তাঁর চাচা মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাঁরা শিলার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি দুর্ঘটনা। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গীতে রান্না করার সময় শরীরে আগুন লেগে গুরুতর দগ্ধ হওয়া মোসাম্মৎ শিলা খাতুন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শিলা খাতুন টঙ্গীর এরশাদনগরের ৫ নম্বর ব্লকের বাসিন্দা। তিনি আব্দুস সাত্তার মন্ডল ও সুফিয়া বেগম দম্পত্তির সন্তান। তার স্বামী মো. সোহেল পেশায় একজন ব্যবসায়ী। তাদের সংসারে ছেলে সাবিল (৪) ও মেয়ে সায়মা (৮) রয়ে
আপনার মতামত লিখুন :