Facebook Twitter Instagram YouTube

টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলী নিহত


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ণ /
টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলী নিহত

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তুহিন ইসলাম (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুন্নুগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এ ঘটনায় অহিদুল ইসলাম নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।

নিহত তুহিন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আন্দালবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গাজীপুর থেকে মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন তুহিন। পথে টঙ্গীর মুন্নুগেট এলাকায় ঢাকাগামী অনাবিল পরিবহণের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিহত তুহিন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আন্দালবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আরও পড়ুনআরও পড়ুনময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor