Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ / ০
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার

সরকারের আমন্ত্রণে জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২৩ নভেম্বর তিনি বাংলাদেশে পৌঁছাবেন এবং ৪ ডিসেম্বর পর্যন্ত তার এই সফর চলমান থাকবে।

সফরকালে ফরিদা শহীদ বাংলাদেশে মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান অগ্রগতি, বিভিন্ন ভালো উদ্যোগ এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন। বিশেষ করে পর্যাপ্ত অর্থায়ন এবং বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকারের বিষয়গুলো তার সফরের প্রধান গুরুত্ব পাবে।

বাংলাদেশে অবস্থানকালীন সময়ে তিনি সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষা খাতের কর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সফর শেষে বাংলাদেশের শিক্ষার অধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবেন ফরিদা শহীদ। আগামী ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই প্রতিবেদনটি উপস্থাপন করার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin