Facebook Twitter Instagram YouTube

দেশজুড়ে ছুটছে ভোটের গাড়ি


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ /
দেশজুড়ে ছুটছে ভোটের গাড়ি

দেশজুড়ে ছুটছে ভোটের গাড়ি। সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট বিষয়ে ভোটারদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২২ ডিসেম্বর থেকে সমগ্র বাংলাদেশ ঘুরছে এসব ভোটার গাড়ি। চলবে ভোটের আগ পর্যন্ত।

এই প্রচারণার অংশ হিসেবে প্রদর্শিত হচ্ছে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র, পাশাপাশি জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বার্তা।

সুত্র – chief adviser GOB Facebook page