Facebook Twitter Instagram YouTube

ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা, তদন্তে ডিবি


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ /
ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা, তদন্তে ডিবি

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করেছেন তার আপন খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আজিজুর রহমান টাইগার। রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলার আবেদন জানান। শুনানির পর আদালতের ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং বিষয়টি তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, আজিজুর রহমান টাইগারের ব্যবসায়িক সাফল্য, সুনাম এবং দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে গত বছরের ৩ আগস্ট ম্যানেজার আব্দুল গণি দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডিতে অভিযোগ করা হয়েছিল যে, টাইগারের নির্দেশে ১০-১৫ জন ব্যক্তি নাভানা সিএনজিতে জোরপূর্বক সাইনবোর্ড পরিবর্তনের চেষ্টা করেছে এবং জমির মালিকানা দাবি করেছে। তবে পুলিশের তদন্তে ওই জিডিতে টাইগারের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তারই ধারাবাহিকতায় ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ আগস্ট আজিজুর রহমান টাইগারের বিরুদ্ধে দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।সেখানে অভিযোগে বলা হয়েছে, টাইগারের নির্দেশে ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দিলশাদ, সাইদুর রহমানসহ ১০/১৫ জন তাদের (ডিপজলের) ভাড়া দেওয়া নাভানা সিএনজিতে জোর করে সাইনবোর্ড ভেঙে তাদের নামে ল

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy