Facebook Twitter Instagram YouTube

নরসিংদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এনসিপি নেতা আবদুল্লাহ আল ফয়সাল


Md. Zubaer Hossain প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ /
নরসিংদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এনসিপি নেতা আবদুল্লাহ আল ফয়সাল

ওমর ফারুক, নরসিংদী।

নরসিংদীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও নরসিংদী–১ আসনে শাপলা কলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ আল ফয়সাল। শীতের কষ্ট লাঘব ও মানবিক সহায়তা পৌঁছে দিতে তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন তিনি।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আওলাদ হোসেন জনি, ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ইদ্দিস আলী, মাধবদী থানার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

এ সময় আবদুল্লাহ আল ফয়সাল বলেন, “শীতের এই সময় অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। মানবিক দায়বদ্ধতা থেকেই শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”

 

স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।