
গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় এই মিছিল বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দিয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও দলটির নেতা আব্দুল জলিল। এ সময় মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ কয়েক শতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের পর থেকে অভিযুক্ত নেতা-কর্মীদের অনেকেই দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বা আত্মগোপনে ছিলেন।
এই মিছিলের বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘মিছিলের বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’
আপনার মতামত লিখুন :