Facebook Twitter Instagram YouTube

দেশের বাজারে ইনফিনিক্সের নতুন হট ৭০ প্রো ফাইভ-জি স্মার্টফোন


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ /
দেশের বাজারে ইনফিনিক্সের নতুন হট ৭০ প্রো ফাইভ-জি স্মার্টফোন

দেশের বাজারে ইনফিনিক্স তাদের নতুন মাস্টার ফোন ‘Hot 70 Pro 5G’ নিয়ে এসেছে। ‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমকে সামনে রেখে বাজারে আসা এই ডিভাইসটিতে পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন ও ব্যাটারির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনটিতে শক্তিশালী ফাইভ-জি কানেক্টিভিটির পাশাপাশি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, সনির উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং এআই-ভিত্তিক বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন ফোনের পারফরম্যান্স দ্রুত ও সাবলীল রাখতে এতে ব্যবহার করা হয়েছে ইনফিনিক্সের বিশেষ ৭২-মান্থ ফ্লুয়েন্সি টেকনোলজি। ডিভাইসটির ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লেতে ১৪৪ হার্টজ রিফ্রেশরেট রয়েছে, যা গেমিং ও ভিজ্যুয়াল ব্যবহারের ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটো-ফোকাস ক্যামেরা এবং সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া নিখুঁত ছবি তোলার সুবিধার্থে এতে এআই র (AI RAW) ও লাইভ ফটো ফিচার যুক্ত করা হয়েছে।

ফোনটিতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা সারা দিনের নিরবচ্ছিন্ন ব্যাকআপ দেবে। বর্তমানে ৮ জিবি র‍্যাম, ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ইনফিনিক্সের নতুন এই স্মার্টফোনটির অফিশিয়াল দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh