
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ বা যুদ্ধ শুরুর সিদ্ধান্তের বিষয়ে নিজের অবস্থানে অটল রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, এই সিদ্ধান্তের জন্য তার কোনো অনুশোচনা নেই। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প সাক্ষাৎকারে দৃঢ়তার সাথে বলেন, যদি তাকে আবারও একই পরিস্থিতি বা সিদ্ধান্তের মুখোমুখি হতে হতো, তবে তিনি ঠিক তাই করতেন যা তিনি আগে করেছেন। তিনি তার এই সামরিক সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে বলেন, রাজনৈতিক ঝুঁকি বা এর সম্ভাব্য পরিণতির কথা মাথায় থাকলেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে পিছিয়ে আসতেন না।
মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে এই যুদ্ধ নিয়ে বর্তমানে ব্যাপক বিতর্ক চলছে। যুদ্ধের সামরিক ফলাফল, অর্থনৈতিক প্রভাব এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হচ্ছে। এছাড়া ইরানের বিরুদ্ধে এই হামলার সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কোনো রাজনৈতিক প্রভাব পড়তে পারে কি না, সে বিষয়েও তাকে প্রশ্ন করা হয়। ট্রাম্পের ভাষ্যমতে, নির্বাচনের ওপর সম্ভাব্য প্রভাবের বিষয়টি তার বিবেচনায় থাকলেও তিনি শেষ পর্যন্ত ইরানে হামলার পথই বেছে নিতেন।
আপনার মতামত লিখুন :