
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করতে আগামীকাল শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আপনার মতামত লিখুন :