Facebook Twitter Instagram YouTube

ভাইয়ের কবর দেখতে গিয়ে ড্রোন হামলায় নিহত হামাস যোদ্ধা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ / ০
ভাইয়ের কবর দেখতে গিয়ে ড্রোন হামলায় নিহত হামাস যোদ্ধা

গাজা উপত্যকায় ড্রোন হামলায় মোহাম্মদ কামেল সুলাইমান মোহসেন নামের এক হামাস যোদ্ধা নিহত হয়েছেন। ৩৬ বছর বয়সি এই যোদ্ধা শুক্রবার আল-সাওয়ারহা কবরস্থানে হামলার শিকার হন।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। মোহাম্মদ কামেল সেখানে গিয়েছিলেন তার ভাই খলিলের কবর দেখতে। উল্লেখ্য যে, খলিল ২০২৪ সালের ১১ মে দেইর আল-বালাহ এলাকায় নিহত হয়েছিলেন।

এদিকে, গাজা উপত্যকায় আরও দুটি পৃথক হামলায় দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০৬

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh