Facebook Twitter Instagram YouTube

গাজায় গণহত্যা অব্যাহত, মূল কারিগর নেতানিয়াহু: জোহরান মামদানি


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ / ০
গাজায় গণহত্যা অব্যাহত, মূল কারিগর নেতানিয়াহু: জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ভয়াবহ গণহত্যার মূল কারিগর হিসেবে অভিহিত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজা উপত্যকায় গণহত্যা এখনো থামেনি।

একটি পডকাস্ট অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মামদানি উল্লেখ করেন যে, সম্প্রতি নেতানিয়াহু যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন, তখন তাকে গ্রেপ্তার না করার সিদ্ধান্তটি ছিল মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের।

নেতানিয়াহু সম্পর্কে মেয়র বলেন, যখনই তার নাম উচ্চারণ করা হয়, তখনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল কারিগরের চিত্রটি সামনে চলে আসে।

সম্প্রতি নিজের সরকারি বাসভবনে ফিলিস্তিনি পরিবারের সদস্যদের আতিথেয়তা দেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে মামদানি জানান, তাদের জীবন কীভাবে ধ্বংস হয়ে গেছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত শুনেছেন। তার ভাষ্যমতে, ফিলিস্তিনিরা মূলত সব মানুষের মতোই স্বাভাবিক জীবন, নিরাপত্তা ও মর্যাদা চায়।

ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনের কঠোর সমালোচনা করে মেয়র জোহরান মামদানি বলেন, যুক্তরাষ্ট্র সরকার কেবল ফিলিস্তিনিদের অধিকার থেকে বঞ্চিত হতে দেখছে না, বরং এই পুরো প্রক্রিয়ায় আর্থিকভাবেও সহায়তা প্রদান করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh