
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে। অক্টোবর মাসের জন্য ঘোষিত এই নতুন মূল্য আজ রবিবার থেকেই কার্যকর হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে এখন থেকে গ্রাহকদের প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য এক হাজার ৮৩৭ টাকা পরিশোধ করতে হবে।
আপনার মতামত লিখুন :