Facebook Twitter Instagram YouTube

নওগাঁয় রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১:০০ অপরাহ্ণ /
নওগাঁয় রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা

গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে নওগাঁ শহর এবং এর পার্শ্ববর্তী বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। অবিরাম বর্ষণের কারণে শহরের প্রধান রাস্তাঘাটগুলো হাঁটুপানির নিচে তলিয়ে আছে। এছাড়া শহরের নিচু এলাকাগুলোর বাড়িঘরে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু এলাকাগুলোর দিকে সরে গেছেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নওগাঁয় রেকর্ড ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন পরিস্থিতিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ষাণ্মাসিক পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে নওগাঁর ওপর দিয়ে প্রবাহিত আত্রাই নদী ও ছোট যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে, যা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।