
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ঢেলে সাজাতে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থার বিদ্যমান বিশৃঙ্খলা নিরসন এবং সড়ক নিরাপত্তা জোরদার করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
আপনার মতামত লিখুন :